কাঠ ব্লক, প্যাচওয়ার্ক ও এমব্রয়ডারি শাড়ি ঐতিহ্যবাহী লাল রঙের সঙ্গে কনট্রাস্ট প্যাচওয়ার্ক, নান্দনিক এমব্রয়ডারি মোটিফ ও আকর্ষণীয় ট্যাসেল ওয়ার্কে তৈরি এই শাড়িটি উৎসবের সাজে এনে দেবে আলাদা একটি প্রিমিয়াম লুক। আঁচলে ব্যবহৃত বিভিন্ন রঙের ফেব্রিক প্যাচ ও তার ওপরের সুন্দর এমব্রয়ডারি কাজ শাড়িটিকে করেছে আরও আকর্ষণীয়। মেলানো বর্ডার, পরিপাটি ফিনিশ ও ট্যাসেল ডিটেইল—সব মিলিয়ে পূজা, দাওয়াত কিংবা বিশেষ দিনের জন্য দারুণ একটি পছন্দ।
| কাজ | নান্দনিক প্যাচওয়ার্ক ডিজাইন এমব্রয়ডারি করা মোটিফ কনট্রাস্ট বর্ডার ও মেলানো আঁচল সুন্দর ট্যাসেল ওয়ার্ক |
| ব্লাউজ পিস | রানিং ব্লাউজ পিসসহ |
| শাড়িটি লম্বায় | ১৩.৫ হাত এবং বহর এ ২.৫ হাত (৪৬”) পরিমাপ এ কম বেশি হতে পারে। |
| ডিজাইন | আকর্ষনীয় ডিজাইনের প্রিমিয়াম হাফ সিল্ক শাড়ি। |
| নির্দেশনা | প্যাচওয়ার্কে ব্যবহৃত আলাদা রঙের ফেব্রিকের শেড বা রঙের বিন্যাস ব্যাচভেদে সামান্য পরিবর্তিত হতে পারে। তবে শাড়ির মূল ডিজাইন ও সৌন্দর্য একই থাকবে। শাড়ির ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি ও ট্যাসেল ওয়ার্ক ভালো রাখতে প্রথমবার ড্রাই ওয়াশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তীতে ঠান্ডা পানিতে অল্প ডিটারজেন্ট দিয়ে আলাদা করে হালকা হাতে ধুয়ে নিন। ভিজিয়ে রাখা, ব্লিচ ব্যবহার, মেশিনে ধোয়া বা শক্তভাবে কাচা থেকে বিরত থাকুন। ছায়ায় মেলে শুকান। |